কুরআনিক অভিধান [৬১৫ পৃষ্ঠা]

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে

শর্ট পিডিএফ দেখুন-

https://drive.google.com/file/d/1OC1JwOLxTOUJpiZiRSWRbq5xl3_HS4ow/view?usp=sharing

আরবি ভাষার শব্দগুলো সাধারণত তিন (কখনো চার) অক্ষরের একটি মূল বা "ধাতু" থেকে গঠিত হয়। যেমন ك ت ب ধাতু থেকে এসেছে كَتَبَ (লিখেছে), كِتَابٌ (বই), كَاتِبٌ (লেখক), مَكْتُوبٌ (লিখিত)। একই ধাতুর শব্দগুলোর অর্থে একটি অভিন্ন মূলভাব থাকে। তাই ধাতু চিনতে পারলে একটি শব্দ শিখেই অনেকগুলো শব্দের অর্থ অনুমান করা সহজ হয়ে যায়। আরবি ভাষার প্রাচীন ও প্রামাণ্য অভিধানগুলো এ কারণেই ধাতুভিত্তিক পদ্ধতিতে সাজানো।

আমাদের একাডেমির "তিন ভাষায় কুরআনিক ভোকাবুলারি" গ্রন্থে [সংগ্রহ করতে ক্লিক করুন] সূরার ক্রমানুসারে যে শব্দভান্ডার দেওয়া হয়েছিল, এই অভিধানে সেগুলোকেই ধাতু অনুযায়ী নতুনভাবে সাজানো হয়েছে। প্রতিটি ধাতুর অধীনে সংশ্লিষ্ট মূলশব্দগুলো এবং প্রতিটি মূলশব্দের অধীনে কুরআনে ব্যবহৃত তার বিভিন্ন রূপ একত্রে দেওয়া হয়েছে—সাথে উচ্চারণ, বাংলা ও ইংরেজি অর্থ, কুরআনে ব্যবহারের সংখ্যা এবং কোন কোন সূরায় এসেছে তার উল্লেখ।

এতে মোট ১৫৮৮টি ধাতুর অধীনে ৯৯৯৮টি শব্দরূপ এবং সংযোজন অংশে ধাতুবিহীন ৬৩০টি শব্দ ও বাক্যাংশ স্থান পেয়েছে। আশা করি শিক্ষার্থী, শিক্ষক, খতীব ও কুরআন নিয়ে চিন্তা-গবেষণাকারী সবার জন্য বইটি একটি নির্ভরযোগ্য সহায়ক হবে।

আল্লাহ তা‘আলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের সবাইকে কুরআন বুঝে পড়ার ও তার উপর আমল করার তাওফীক দান করুন। আমীন।

৫৫০.০০৳
১৫০.০০৳