أَكَادِيمِيَّةُ النَّافِعِ
আমাদের সম্পর্কে

কুরআনের ভাষা শেখার বিশ্বস্ত ঠিকানা

আন নাফে একাডেমি একটি বিশ্বস্ত অনলাইন ইসলামি ও আরবি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান। সহজ, প্রামাণ্য ও যুগোপযোগী পাঠক্রমের মাধ্যমে দ্বীনি জ্ঞান সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।

১৯টিঅনলাইন কোর্স
৫৫+ই-বুক ও পিডিএফ
৩১শিক্ষার্থীর মতামত
২০১৭থেকে শিক্ষকতায় উস্তাদ
আমাদের গল্প

যে কারণে আন নাফে

কুরআন তিলাওয়াত করতে পারেন — কিন্তু অর্থ বোঝেন না, এমন মানুষের সংখ্যা আমাদের দেশে অগণিত। নামাযে যা পড়ি তা বোঝার আকাঙ্ক্ষা থেকেই আন নাফে একাডেমির যাত্রা।

আমরা বিশ্বাস করি, সঠিক পদ্ধতি পেলে যে কেউ — ছাত্র, চাকরিজীবী, গৃহিণী বা প্রবাসী — আরবি ভাষা শিখে কুরআন-হাদিস সরাসরি বুঝতে পারেন। তাই আমাদের কোর্সগুলো সাজানো হয়েছে ধাপে ধাপে, সহজ ভাষায়, প্রচুর অনুশীলনের সুযোগসহ।

رَبِّ زِدْنِي عِلْمًا

“হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন।” — সূরা ত্বহা: ১১৪

আমাদের লক্ষ্য

আরবি ভাষা শিক্ষাকে সহজ ও সবার জন্য সহজলভ্য করা, যাতে প্রত্যেক মুসলিম কুরআন-হাদিসের বাণী সরাসরি বুঝে জীবনে প্রয়োগ করতে পারেন।

আমাদের স্বপ্ন

বাংলাভাষীদের জন্য আরবি ভাষা শিক্ষার সবচেয়ে নির্ভরযোগ্য অনলাইন প্রতিষ্ঠান হয়ে ওঠা — যেখানে শুরু থেকে উচ্চতর স্তর পর্যন্ত পূর্ণাঙ্গ শিক্ষা পাওয়া যায়।

যা আমরা দিই

আমাদের সেবাসমূহ

রেকর্ডেড কোর্স

নিজের সময়মতো, ধাপে ধাপে সাজানো ভিডিও পাঠ ও অনুশীলনী।

লাইভ ও ওয়ান-টু-ওয়ান ক্লাস

উস্তাদের সাথে সরাসরি ক্লাস ও ব্যক্তিগত তত্ত্বাবধান।

ই-বুক ও পিডিএফ

ব্যাকরণ, শব্দভাণ্ডার, কথোপকথন ও কুরআনিক ভাষার ৫৫টিরও বেশি বই।

চর্চা গ্রুপ

ছেলে ও মেয়েদের আলাদা গ্রুপে নিয়মিত অনুশীলন ও প্রশ্নোত্তর।

ভর্তি প্রস্তুতি

মদিনা, আল-আজহারসহ আরব বিশ্ববিদ্যালয়ে পড়ার দিকনির্দেশনা।

আজীবন অ্যাক্সেস

কেনা রেকর্ডেড কোর্স যতবার খুশি, যখন খুশি দেখার সুযোগ।

মাওলানা আবদুর রব কবির
প্রতিষ্ঠাতা পরিচালক
প্রতিষ্ঠাতা

মাওলানা আবদুর রব কবির

শিক্ষক, লেখক ও গবেষক

২০১৭ সাল থেকে তিনি ‘মারকাযু শাইখিল ইসলাম আল মাদানী ঢাকা’-এ সিনিয়র শিক্ষক ও উসতাযুল হাদীস হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি আন নাফে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক।

  • আরবি ভাষার চার দক্ষতায় হাতেখড়ি
  • তিন ভাষায় কুরআনিক ভোকাবুলারি
  • আরবি কথোপকথনের প্রসিদ্ধ তাবীরসমূহ
  • রিহলাতুল আরাবিয়্যাহ

আজই শুরু করুন আপনার আরবি শেখার যাত্রা

প্রশ্ন থাকলে সরাসরি আমাদের সাথে কথা বলুন