(০.০)

মিডিয়া আরবি শিক্ষা কোর্স

মিডিয়া আরবি শিক্ষা কোর্স

আধুনিক বিশ্বে আরবি ভাষার বিকাশ ও সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। প্রখ্যাত ভাষাবিদ ড. আব্দুল্লাহ কানূন যথার্থই বলেছেন, বর্তমান যুগে আরবি ভাষার যে ব্যাপক উন্নতি ও আধুনিকায়ন হয়েছে, তার সিংহভাগই হয়েছে সাংবাদিক ও কলামিস্টদের হাত ধরে।

ব্যাকরণের নিয়ম ঠিক রেখেও আধুনিক গণমাধ্যম আরবি ভাষাকে দিয়েছে এক নতুন রূপ ও বহুমুখী অর্থ। এই কারণে সাধারণ নিয়মে আরবি শেখার পর অনেকেই যখন পত্রিকা বা ইন্টারনেটে সংবাদ পড়তে যান, তখন ভাষাটিকে অপরিচিত মনে হয়। এমনকি কুরআনে ব্যবহৃত চেনা শব্দগুলোও মিডিয়ায় সম্পূর্ণ নতুন ও আধুনিক অর্থে ব্যবহৃত হয়। তাই প্রথাগত আরবি জানার পাশাপাশি বাস্তবমুখী ‘মিডিয়া আরবি’ জানা অত্যন্ত জরুরি।

এই প্রয়োজনীয়তা বিবেচনা করেই আন নাফে একাডেমি চালু করেছে বিশেষ এই কোর্সটি।

কোর্সের আউটপুট (আপনি যা অর্জন করবেন):

✔️সরল ও দ্ব্যর্থহীনভাবে আরবিতে নিজের ভাব প্রকাশ করতে পারবেন।

✔️চেনা শব্দের নতুন ও আধুনিক প্রায়োগিক অর্থের সাথে পরিচিত হবেন।

✔️বাস্তবমুখী ও আধুনিক আরবিতে কথা বলা এবং লেখার দক্ষতা অর্জন করবেন, ইনশাআল্লাহ।

কোর্সটি কাদের জন্য:
✔️যারা প্রাথমিক আরবি জানেন।
✔️যারা আধুনিক আরবি ভাষার নতুন পরিভাষা ও ভাষা শৈলী সম্পর্কে জানতে আগ্রহী।
✔️যারা আরবি পত্রিকা পড়ে বুঝতে চান।
✔️যারা বাংলা থেকে আরবি অনুবাদ শিখতে চান।
✔️যারা পবিত্র কুরআনের শব্দগুলোর নতুন নতুন ব্যবহার ও অর্থ শিখতে চান।
✔️যারা আরবি সংবাদ শুনে বুঝতে চান।
✔️যারা আরবি ম্যাগাজিন পড়ে বুঝতে চান।

সময়কালপ্রযোজ্য নয়
সার্টিফিকেটহ্যাঁ
দক্ষতার স্তরউন্নত

কারিকুলাম

BDT 4,000.00
BDT 1,990.00
উন্নত
প্রযোজ্য নয়