৩০ দিনে আরবি কথোপকথন [ফোর কালার]

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে

লিংক থেকে শর্ট পিডিএফ দেখে নিন-

https://drive.google.com/file/d/1gwTX5cRyW9mqYndLXAcKgTOxA0BAFEvK/view?usp=sharing

আরবি ভাষা শেখার সবচেয়ে আনন্দের মুহূর্ত হলো যখন আমরা প্রথমবার কোনো আরবের সাথে নিজের মুখে কথা বলতে পারি। অনেক শিক্ষার্থী বছরের পর বছর ব্যাকরণ পড়েও কথা বলতে সংকোচ বোধ করেন। এর মূল কারণ, তাঁরা বাস্তব পরিস্থিতির সংলাপ অনুশীলন করেননি।

এই বইয়ে আমরা ৩০ দিনের একটি পরিকল্পিত পথ সাজিয়েছি। প্রতিদিন একটি বাস্তব পরিস্থিতি নিয়ে একটি সংলাপ, যা আধুনিক প্রমিত আরবিতে (MSA) পূর্ণ হারাকাতসহ লেখা এবং পাশাপাশি সহজ বাংলা অনুবাদ দেওয়া।

সংলাপের পর রয়েছে নতুন শব্দ, দরকারি বাক্যাংশ, একটি ছোট ভাষা-টিপস এবং অনুশীলনী। প্রতি সপ্তাহ শেষে পুনরালোচনা এবং বইয়ের শেষে উত্তরমালা রয়েছে।

পড়ার নিয়ম: (১) সংলাপটি বাংলা অনুবাদসহ পড়ে পরিস্থিতি বুঝুন। (২) হারাকাত দেখে প্রতিটি আরবি বাক্য তিনবার জোরে পড়ুন। (৩) নতুন শব্দ ও বাক্যাংশ খাতায় লিখে মুখস্থ করুন। (৪) সঙ্গীর সাথে সংলাপটি অভিনয় করুন। (৫) অনুশীলনী সমাধান করে উত্তর মিলিয়ে নিন। (৬) পরদিন শুরুর আগে আগের দিনের সংলাপ একবার বলুন।

চরিত্র: আহমাদ (أَحْمَدُ) — বাংলাদেশি ছাত্র, আরবি ভাষা পড়ছে; খালিদ (خَالِدٌ) — মিসরের ছাত্র, আহমাদের ঘনিষ্ঠ বন্ধু। এ ছাড়া শিক্ষক, বিক্রেতা, ডাক্তার, কর্মকর্তা প্রমুখ চরিত্র রয়েছে।

২০০.০০৳
১১০.০০৳