তারকীব অনুশীলন [ফোর কালার]
![তারকীব অনুশীলন [ফোর কালার] - Digital Download Featured Media](https://cdn.klasio.com/1002908/26418/conversions/তারকীব-অনুশীলন-featured.png)
ডিজিটাল ডাউনলোড সম্পর্কে
লিংক থেকে শর্ট পিডিএফ দেখে নিন-
https://drive.google.com/file/d/16wgVwGLnDnVTCBBorRL3fK8QCw_NHaQq/view?usp=sharing
আরবি ব্যাকরণ পড়ার পর অধিকাংশ শিক্ষার্থী একটি জায়গায় এসে আটকে যায় — নিয়মগুলো মুখস্থ আছে, কিন্তু একটি বাস্তব বাক্য সামনে এলে কোথা থেকে শুরু করবে বুঝতে পারে না। তারকীব তখন হয়ে ওঠে আন্দাজের খেলা।
এই ওয়ার্কবুকটি সেই শূন্যস্থান পূরণের জন্য। এখানে প্রতিটি পাঠে একটি নিয়ম, পাঁচ ধাপে বিশ্লেষিত একটি পূর্ণ উদাহরণ, রঙিন তারকীব-বৃক্ষ, আরবি ছাঁচে লেখা পূর্ণ ই’রাব এবং নিজে হাতে করার মতো অনুশীলনী রাখা হয়েছে। সহজ দুই শব্দের বাক্য থেকে শুরু করে ধাপে ধাপে আমরা কুরআনের আয়াত ও হাদিসের তারকীব পর্যন্ত পৌঁছাব।
বইটিতে রঙের একটি স্থির সংকেত ব্যবহার করা হয়েছে — প্রতিটি অবস্থার (রফ’, নসব, জর, জযম) নিজস্ব রং। কিছুদিন অনুশীলনের পর রং দেখেই শব্দের অবস্থা চোখে ভেসে উঠবে, ইনশাআল্লাহ।
শিক্ষার্থী, শিক্ষক এবং যারা নিজে নিজে আরবি শিখছেন — সবার জন্য বইটি সাজানো হয়েছে। আল্লাহ তাআলা এই প্রচেষ্টাকে কবুল করুন এবং কুরআন-সুন্নাহ বোঝার পথ সহজ করে দিন।
