আরবি প্রবাদ ও প্রজ্ঞাবাণী [১৬৭ পৃষ্ঠা]

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে

শর্ট পিডিএফ দেখে নিন- https://drive.google.com/file/d/1sut5KVV2qiH4fmdEI6H92uaDOG0WDJqP/view?usp=sharing

আরবি ভাষার প্রাণ তার আমসাল (প্রবাদ) ও হিকাম (প্রজ্ঞাবাণী)। শত শত বছরের অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও প্রজ্ঞা অল্প কথায় গেঁথে রাখা এই বাক্যগুলো কেবল ভাষা শেখার উপকরণ নয়, জীবনদর্শনেরও ভাণ্ডার। একজন আরবি-শিক্ষার্থীর জন্য এগুলো আয়ত্ত করা মানে ভাষার সৌন্দর্য, বাগ্‌ভঙ্গি ও সংস্কৃতির গভীরে প্রবেশ করা।

এই সংকলনে প্রতিটি আমসাল ও হিকাম পূর্ণ হারাকাত (যবর-যের-পেশ) সহ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থী নির্ভুল উচ্চারণে পড়তে পারেন। এরপর দেওয়া হয়েছে আক্ষরিক অর্থ, তারপর—যেখানে সম্ভব—বাংলা ভাষায় প্রচলিত সমার্থক প্রবাদ, একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা, আর সবশেষে প্রবাদটি বাস্তবে কীভাবে বলা হয় তা বোঝাতে একটি নমুনা আরবি বাক্য (প্রয়োগ) ও তার বাংলা অনুবাদ।

যেসব আরবি প্রবাদের হুবহু বাংলা প্রবাদ নেই, সেখানে ভাব ও প্রয়োগের সবচেয়ে কাছাকাছি বাংলা বাগ্‌ধারা বা প্রচলিত বাক্য দেওয়া হয়েছে। ফলে শিক্ষার্থী কেবল অনুবাদ নয়, দুই ভাষার প্রজ্ঞার মিলও অনুভব করতে পারবেন।

বিষয়ভিত্তিক ১৪টি অধ্যায়ে সাজানো এই বই আরবি ক্লাস, স্বাধীন অধ্যয়ন ও দৈনন্দিন প্রয়োগ—সব ক্ষেত্রেই সহায়ক হবে বলে আশা করি।

২৫০.০০৳
১২০.০০৳