বালাগাতের প্রাথমিক পাঠ [ফোর কালার]

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে

লিংক থেকে শর্ট পিডিএফ দেখে নিন- https://drive.google.com/file/d/12cJbV6CiSiNH_SpvGZW4aIHhSb3YY4Tr/view?usp=sharing

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি মানুষকে ভাষা শিখিয়েছেন — خَلَقَ الْإِنْسَانَ ۝ عَلَّمَهُ الْبَيَانَ (সূরা আর-রহমান: ৩–৪)। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর ওপর, যাঁকে جَوَامِعُ الْكَلِمِ — অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশের ক্ষমতা দান করা হয়েছে।

কুরআনুল কারীমের ই‘জায (অলৌকিকত্ব) বোঝা, হাদীসের সৌন্দর্য উপলব্ধি করা এবং আরবি সাহিত্যের রস আস্বাদন করার জন্য ইলমুল বালাগাহ বা অলংকারশাস্ত্র অপরিহার্য। কিন্তু আমাদের শিক্ষার্থীরা প্রায়ই অভিযোগ করে — বালাগাতের পরিভাষাগুলো কঠিন, উদাহরণ দুর্বোধ্য, আর এক বইয়ে সব পরিভাষা পাওয়া যায় না।

এই অভাব পূরণের জন্যই “মাবাদিউল বালাগাহ”। এখানে আমরা চেষ্টা করেছি—

  • বালাগাতের তিন শাখার সকল মৌলিক পরিভাষা এক মলাটে সাজাতে;

  • প্রতিটি পরিভাষার আরবি নাম, বাংলা উচ্চারণ ও সহজ সংজ্ঞা দিতে;

  • কুরআন, হাদীস ও প্রসিদ্ধ আরবি কবিতা থেকে উদাহরণ ও বিশ্লেষণ দিতে;

  • চিত্র, ছক ও সারণির মাধ্যমে কঠিন বিষয় চোখের সামনে তুলে ধরতে;

  • প্রতিটি অধ্যায়ের শেষে অনুশীলনী এবং বইয়ের শেষে পূর্ণাঙ্গ পরিভাষা কোষ যুক্ত করতে।

আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন এবং শিক্ষার্থীদের জন্য উপকারী বানান। কোনো ভুল চোখে পড়লে জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে, ইনশাআল্লাহ।

১৫০.০০৳