নবীজি ﷺ-এর নির্বাচিত ভাষণ

ডিজিটাল ডাউনলোড সম্পর্কে
লিংক থেকে শর্ট পিডিএফ দেখে নিন- https://drive.google.com/file/d/1LZJMFeR3NsCcK1LDvegRK7FGdOTQ--Wu/view?usp=sharing
রাসুলুল্লাহ ﷺ-এর ভাষণ আরবি গদ্যের সর্বোচ্চ নিদর্শনগুলোর একটি। কুরআনের পরে আরবি ভাষার বিশুদ্ধতা, সংক্ষিপ্ততা ও প্রভাবশক্তির সবচেয়ে উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায় তাঁর বাণীতে। তিনি নিজেই বলেছেন: «بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ»—‘আমাকে অল্প কথায় ব্যাপক অর্থ প্রকাশের ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছে’ (সহিহ বুখারি ৭০১৩)।
বাংলা ভাষায় বিদায় হজের ভাষণ বহুল প্রচারিত, কিন্তু অধিকাংশ প্রচলিত পাঠে সহিহ, দুর্বল ও সনদবিহীন বর্ণনা একসঙ্গে মিশে আছে। আবার নবীজির অন্যান্য ভাষণ—যেমন সাফা পাহাড়ের আহ্বান, মক্কা বিজয়ের ভাষণ, আনসারদের উদ্দেশে ভাষণ কিংবা জীবনের শেষ ভাষণ—এক মলাটে পাওয়া কঠিন।
এই বইয়ে আমরা তিনটি লক্ষ্য সামনে রেখেছি:
১. শুধু সহিহ সূত্রে প্রমাণিত ভাষণ ও ভাষণাংশ সংকলন করা, প্রতিটির উৎস ও মান উল্লেখসহ।
২. প্রতিটি ভাষণের পূর্ণ হরকতযুক্ত আরবি পাঠ, প্রাঞ্জল বাংলা অনুবাদ ও শব্দার্থ দেওয়া।
৩. নাহু, সরফ, বালাগাত ও শব্দতত্ত্বের আলোকে ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ করা, যাতে মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থীরা ভাষা শেখার পাশাপাশি নববি আদর্শও আত্মস্থ করতে পারে।
বইটি পাঁচটি অংশে বিন্যস্ত: বিদায় হজের ভাষণ, মক্কি যুগের ভাষণ, জুমা ও উপদেশমূলক ভাষণ, ঘটনাভিত্তিক ও রাষ্ট্রীয় ভাষণ এবং জীবনসায়াহ্নের ভাষণ। মোট ২৭টি অধ্যায়ে ৩০টিরও বেশি সহিহ বর্ণনা স্থান পেয়েছে। প্রতিটি অধ্যায়ের শেষে শিক্ষা ও অনুশীলনী রয়েছে।
আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন এবং শিক্ষার্থীদের জন্য উপকারী বানান। কোনো ভুল চোখে পড়লে জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করা হবে, ইনশাআল্লাহ।
