আরবি সমার্থক ও বিপরীত শব্দ [ফোর কালার] [২০০ পৃষ্ঠা]
![আরবি সমার্থক ও বিপরীত শব্দ [ফোর কালার] [২০০ পৃষ্ঠা] - Digital Download Featured Media](https://cdn.klasio.com/1002908/26155/conversions/আরবি-সমার্থক-ও-বিপরীত-শব্দ-featured.png)
ডিজিটাল ডাউনলোড সম্পর্কে
ভাষা শেখার পথে শব্দভান্ডারই সবচেয়ে বড় সম্পদ। কিন্তু শব্দ যখন একা একা মুখস্থ করা হয়, তখন তা দ্রুত ভুলে যাওয়া স্বাভাবিক। অথচ একটি শব্দকে যদি তার সমার্থক ও বিপরীত শব্দের সাথে জোড়া বেঁধে শেখা যায়, তাহলে মস্তিষ্কে একটি ছোট্ট “শব্দ-পরিবার” তৈরি হয় — একটি মনে পড়লে বাকিগুলোও মনে পড়ে যায়।
এই চিন্তা থেকেই “الْمُتَرَادِفَاتُ وَالْأَضْدَادُ” বইটির আয়োজন। এখানে ১৪৪টি “শব্দ-ত্রয়ী” রয়েছে; প্রতিটিতে একটি মূল শব্দ, তার একটি সমার্থক শব্দ এবং একটি বিপরীত শব্দ। মোট ৪৩২টি শব্দের প্রত্যেকটি পূর্ণ হারাকাতসহ, বাংলা উচ্চারণ, অর্থ ও একটি বাস্তব বাক্যের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থী শব্দটি শুধু চিনবে না, ব্যবহারও করতে পারবে।
উদাহরণ বাক্যগুলো আধুনিক প্রমিত আরবি (MSA) অনুসারে লেখা। দ্বীনি পরিভাষার ক্ষেত্রে অনেক উদাহরণ সরাসরি কুরআন ও হাদিস থেকে নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থী মূল উৎসের ভাষার সাথেও পরিচিত হতে পারে। প্রতিটি অধ্যায় শেষে অনুশীলনী এবং বইয়ের শেষে উত্তরমালা ও বর্ণানুক্রমিক শব্দসূচি সংযুক্ত হয়েছে।
বইটি মাদরাসা ও স্কুলের শিক্ষার্থী, আরবি ভাষার নবীন ও মধ্যম স্তরের শিক্ষার্থী এবং আরব দেশে কর্মরত বা যেতে আগ্রহী ভাইবোনদের জন্য সমানভাবে উপকারী হবে ইনশাআল্লাহ। কোনো ভুল চোখে পড়লে আমাদের জানানোর অনুরোধ রইল; পরবর্তী সংস্করণে তা সংশোধন করা হবে।
আল্লাহ তাআলা এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন এবং আমাদের জন্য সদকায়ে জারিয়া বানিয়ে দিন। আমীন।
